নতুন বছরে স্কুলে ভর্তির লটারি ১১ জানুয়ারি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:০০
করোনাভাইরাস মহামারির কারণে নতুন বছরে স্কুলে শিক্ষার্থী ভর্তির লটারি নতুন সূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আগের পরিকল্পনা অনুযায়ী এটি ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তাতে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোভিড-১৯ ভাইরাসজনিত মহামারি পরিস্থিতিতে এ বছর স্কুলে ভর্তির জন্য তিনটি বিকল্প পদ্ধতি চিন্তা করা হয়েছিল। তার মধ্যে প্রথমটি আগের মতো শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়া বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা। দ্বিতীয়টি ছিল অনলাইনে ভর্তি পরীক্ষার আয়োজন করা এবং তৃতীয়টি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেয়া।

