মেহেরপুর হবে শিক্ষা নগরী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর হবে শিক্ষা নগরী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৩০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, আগামীতে শিক্ষা নগরী এবং শতভাগ শিক্ষিত জেলা হিসেবে বাংলাদেশের মডেল হবে মেহেরপুর। তিনি বলেন, ‘ইতোমধ্যে শিক্ষাকে আরও একধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন। এছাড়াও প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দৃষ্টি নন্দন ভবন উপহার দিয়েছেন। শিক্ষাখাতে আমরা আর পিছিয়ে থাকবো না।’

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসবে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই দেয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকারি-বেসরকারিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই।’

জেলা প্রশাসক মুনসুর আলম খানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading