রাষ্ট্রীয় সংস্থাগুলোর দেনা ৩৯ হাজার কোটি টাকা

রাষ্ট্রীয় সংস্থাগুলোর দেনা ৩৯ হাজার কোটি টাকা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৩৫

রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মধ‌্যে কোনোটার দেনা বেড়েছে, কোনোটার কমেছে। ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এসব সংস্থার মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩৪২ কোটি ৭৯ লাখ টাকা। পরিমাণ কমলেও দেনার দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি)। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশীয় বাজারে তা কমানো হয়নি। ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন লাভজনক প্রতিষ্ঠান হলেও সংস্থাটির দেনা বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারির তুলনায় ২০২০ সালের একই সময়ে দেনার পরিমাণ কমলেও এখনও দেনার শীর্ষে আছে বিপিডিবি। গত বছর বিপিডিবির ব্যাংক ঋণের পরিমাণ ছিল ১১ হাজার ৪২০ কোটি ৫৩ লাখ টাকা। এক বছরে এটি কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৯১ কোটি ৬২ লাখ টাকা।

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ব্যাংক ঋণ এক বছরের ব‌্যবধানে আরও বেড়েছে। ২০১৯ সালের জানুয়ারি শেষে সংস্থাটির ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৬ হাজার ৫২ কোটি ৭৬ লাখ টাকা। ২০২০ সালের জানুয়ারি শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ১৩ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ বিমানের ঋণ বেড়েছে ১১ গুণেরও বেশি। ২০১৯ সালের জানুয়ারি শেষে সংস্থাটির ব্যাংক ঋণের পরিমাণ ছিল মাত্র ৪৮৫ কোটি ৩৪ লাখ টাকা। ২০২০ সালের জানুয়ারি শেষে এটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮ কোটি ৩৭ লাখ টাকা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading