এখনও উইন্ডোজ সেভেন’র ব্যবহারকারী ১০ কোটি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৫৫
উইন্ডোজ সেভেনের আপডেট দেওয়া বন্ধ হয়েছে প্রায় এক বছর হলো। তারপরও অনেক ব্যবহারকারী নতুন অপারেটিং সিস্টেম গ্রহণ করেননি। বিভিন্ন হিসাব বলছে, এখনও অন্তত ১০ কোটি কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ সেভেননের সিকিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করে দেয় মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের পরপরই ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমের ব্যাপারে আগ্রহী হন।
তবে এখনও অনেক ব্যবহারকারী উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন। এ প্রসঙ্গে উইন্ডোজবিষয়ক লেখক এড বট বলেন, ‘গত ১২ মাসে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা অনেক কমেছে। তারপরও এখনও পর্যন্ত অন্তত ১০ কোটি কম্পিউটারে এটি চলছে।’ বটের ধারণা, উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা আরও বেশিও হতে পারে।

