সাপ্তাহিক লুজারের শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং

সাপ্তাহিক লুজারের শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:৩২

সদ্য সমাপ্ত সপ্তাহে (২০২০ সালের সর্বশেষ সপ্তাহ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৪৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।
তথ্য অনুযায়ী, লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৯৯ লাখ ১৪ হাজার টাকা। প্রগতি ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৭.৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৬ লাখ ৩২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, জিকিউ বলপেন, ইফাদ অটোস, জেনেক্স ইনফোসিস, জনতা ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট মিলস ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading