রাজশাহীতে ‘বিষাক্ত মদপানে’ তিনজনের মৃত্যু

রাজশাহীতে ‘বিষাক্ত মদপানে’ তিনজনের মৃত্যু
মরদেহ/লাশ

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:৪০

রাজশাহীতে ‘বিষাক্ত মদ পানের’ পর তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও আরও চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতরা হলেন, নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

চিকিৎসাধীন রয়েছেন, নগরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং হাবিবের ছেলে কলপ (২২)। তারা দুইজনে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। তাদের শারীরিক অবস্থা খারাপ হলে রাতের বিভিন্ন সময়ে তারা একজন একজন করে হাসপাতালে ভর্তি হন। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের তিনজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading