অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে ইন্ডিয়া

অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে ইন্ডিয়া

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:২০

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে ইন্ডিয়ার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি। এখন ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই অক্সফোর্ডের টিকাদান কর্মসূচির প্রক্রিয়া শুরু হবে। তবে কবে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

বিশেষজ্ঞ কমিটি শুক্রবার (১ জানুয়ারী) দুইটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। এ সময় অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়া হয়।

ফাইজার-বায়োএনটেক-ও ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছিল। কিন্তু তারা জানিয়েছে, যাবতীয় তথ্য জমা দিতে আরও কিছুদিন সময় লাগবে। তাই শুক্রবার (১ জানুয়ারী) দুইটি ভ্যাকসিন চালু করা নিয়েই কমিটি আলোচনা করেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাকে জানিয়েছে জানুয়ারিতেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে য়াবে।

এদিকে শনিবার (১ জানুয়ারী) থেকেই ভারতে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচির মহড়া।

ইন্ডিয়ার মতো ১৩০ কোটি মানুষের দেশে সবাইকে করোনার প্রতিষেধক দেওয়াটা বিশাল কর্মযজ্ঞ। সামান্য অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। সেজন্য সব রাজ্যে মহড়া দেওয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading