কাশ্মীরে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত ৭

কাশ্মীরে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত ৭

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩৪

কাশ্মীরে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে ৭ জন মারা গেছেন। অজ্ঞাত জঙ্গিরা গ্রেনেড হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম।

শনিবার (২ জানুয়ারী) জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

অবন্তিপোরার পুলিশ সুপার তাহির সালেম জানান, ত্রালের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তবে নিশানা ব্যর্থ হয়ে রাস্তাতেই ফেটে যায় গ্রেনেডটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading