সিসিইউতে ব্যারিস্টার মওদুদ আহমদ
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৪০
ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে এপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শনিবার (২ জানুয়ারি) সকালে অনেকটা সুস্থ হয়েছেন তিনি।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এরপর প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলেন তিনি। মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এছাড়াও ভর্তি হবার পর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

