আমেরিকায় ৭ দশক পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে

আমেরিকায় ৭ দশক পর নারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৩০

মার্কিন আমেরিকায় প্রায় ৬৭ বছর পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন লিসা মন্টগোমারি নামে একজন নাগরিক। আবেদনের পরিপ্রেক্ষিতে সে দণ্ড কার্যকরে স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। তবে দেশটির আপিল বিভাগ জানিয়েছেন, সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। ফলে লিসার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকছে না।
এর আগে, গত ৮ ডিসেম্বর লিসা মন্টগোমারিকে বিষযুক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা ছিল। তবে লিসার আইনজীবী কোভিড-১৯ পজিটিভ হলে তার মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ দেওয়া হয়। পরে বিচার বিভাগ থেকে ১২ জানুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা হয়।

শুক্রবার (১ জানুয়ারি) মার্কিন আপিল বিভাগের বিচারকদের একটি প্যানেল সিদ্ধান্ত দেন, বিচার বিভাগ থেকে লিসার মৃত্যুদণ্ডের তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত সঠিক। ফলে এটি কার্যকর করা যাবে। তবে লিসার আইনজীবীরা বলছেন, এই আদেশ পুনঃবিবেচনা করার জন্য তারা পিটিশন দায়ের করবেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন লিসা। পরে ওই নারীর গর্ভের সন্তানকে চুরি করার চেষ্টা করেন তিনি। ইন্ডিয়ানার টেরে হাউতে এখন বন্দি রয়েছেন লিসা। তার মৃত্যুদণ্ড কার্যকর হলে প্রায় ৭০ বছর পর আমেরিকায় কেন্দ্রীয়ভাবে কোনো নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading