স্পর্শিয়ার ঘুমের পোশাক!

স্পর্শিয়ার ঘুমের পোশাক!

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৪০

নতুন বছরের শুরুতেই একেবারে ভিন্ন খবর দিলেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। অনলাইনে পোশাক প্রতিষ্ঠান চালু করেছেন এ তারকা। আর এটিও বিশেষ। ঘুমের জন্য মেয়েদের নানা ধরনের পোশাক পাওয়া যাবে তার অনলাইন প্রতিষ্ঠানে। নাম ‘শেপ স্পর্শিয়া’।

স্পর্শিয়া বললেন, ‘আমরা এখন নতুন বছরে। শুরুতেই আমি ভীষণ আনন্দের খবর দিতে চাই ভক্তদের। বলা যায়, এটা আমার জন্য একটা মাইলফলকও। এখন থেকে স্পর্শিয়া পেজে স্লিপওয়্যার পাওয়া যাবে।’

তিনি জানান, ইতোমধ্যে শেপ নামের প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবরেশনে কাজ করছেন তিনি।

নতুন বছরে আরও বেছে কাজ করতে চান স্পর্শিয়া। ২০২১-কে ঘিরে সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, বছরের প্রথমদিনই মুক্তি পেয়েছে ‌‘নবাব এলএল.বি’ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading