করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৪ সংসদ সদস্য ও ১৬ মন্ত্রী

করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৪ সংসদ সদস্য ও ১৬ মন্ত্রী

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৫০

দেশের ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ৭৪ জন (২১ শতাংশ) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুজন। অপরদিকে সরকারের মন্ত্রিসভার ৪৮ সদস্যের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৬ জন। তাদের মধ্যে একজন প্রতিমন্ত্রী মারা গছেন।

সংসদ সদস্যদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হন নওগাঁ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। দেশে করোনা সংক্রমণের ৫২ দিনের মাথায় ৩০ এপ্রিল তার শরীরে ভাইরাস ধরা পড়ে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথম করোনা আক্রান্ত হন। সংসদ সদস্যদের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম এবং নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম মারা গেছেন।

সংসদ সদস্যরা বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে দুর্যোগকালে তাদের ঘরে বসে থাকার সুযোগ ছিল না। তাই জনগণের পাশে দাঁড়াতে গিয়ে তাদের বেশি সংখ্যক সহকর্মী আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংসদ সদস্যদের কারণকে যৌক্তিক বললেও বেশি সংখ্যক এমপির করোনা পজিটিভ হওয়ার পেছনে একাধিকবার পরীক্ষা করার কথাও উল্লেখ করেছেন তারা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading