বাইডেনের জয় ঠেকাতে জোট বেঁধেছে ১১ সিনেটর

বাইডেনের জয় ঠেকাতে জোট বেঁধেছে ১১ সিনেটর

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫০

হোয়াইট হাউজে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ জানুয়ারি ) রিপাবালিকান শিবিরের প্রভাবশালী নেতা টেড ক্রুজসহ ১১ জন সিনেটর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। এক বিবৃতিতে গত নির্বাচনের ফল প্রত্যয়নে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল ভোট গণনায় আপত্তি তুলবেন তারা। নির্বাচনের ওপর ১০ দিনের নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা ফল মেনে নেবেন না।

কংগ্রেস একটি ইলেকটোরাল কমিশন গঠন করে তদন্তের কথাও বলেছেন তারা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও তাদের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

নিজ দলীয় সিনেটরদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেছেন, সত্য জানার পর তারা এগিয়ে এসেছেন। আরও সত্য বেরিয়ে আসছে। দেশ তাদের মনে রাখবে!

নির্বাচন সংক্রান্ত কয়েক ডজন মামলায় হেরে যাওয়ার পর ট্রাম্পের নির্বাচনে কারচুপির আর কোনও দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চালর্স শুমার।

মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার বলেন, ২০ জানুয়ারি বাইডেনের অভিষেক হবে। কোনও প্রচার-প্রচারণায় এটি বদলে যাবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading