নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মোগরাপাড়ায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোনারগাঁ, মেঘনা ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading