রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানাতে চান তাহসান

রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানাতে চান তাহসান

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫৭

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান রোহিঙ্গাদের নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। রোহিঙ্গাদের ওপর একটি গান নিয়েও কাজ করছেন তিনি।

শনিবার (২ জানুয়ারি) ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে তাহসানের নাম ঘোষণা করা হয়। তিনিই প্রথম কোনও বাংলাদেশি, যিনি এই দায়িত্ব পেলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসান বলেন তার নানাবিধ পরিকল্পনার কথা। তার ভাষায়, ‘আমরা প্রথমে আলোচনা করছিলাম রোহিঙ্গাদের জন্য একটি গান করার। এর ওপর ভিত্তি করে একটি অডিও-ভিজ্যুয়াল কাজও হতে পারে। এরপর আলোচনায় এলো রোহিঙ্গাদের ওপর ছোট নাটিকা বা সিনেমা বানানোর। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে, যা ভবিষ্যতে হতে পারে। আমরা চাই এসব নির্মাণের মাধ্যমে মূলধারার মিডিয়াতে রোহিঙ্গাদের কথা যেন প্রচার হয়, তাদের প্রতি যেন সবাই মানবিক হয়।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউএনএইচসিআর-এর সঙ্গে গত দেড় বছর ধরেই কাজ করছেন তাহসান। ২০১৯ এর জুনে প্রথম কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন এই তারকা। তখন রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে নিজের ভেতর বিশেষ পরিবর্তন অনুভব করেন। প্রার্থনা করেন এই জনগোষ্ঠীর মঙ্গলের জন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading