সোমবার গ্যাস থাকবে না রাজধানীর যে এলাকায়

সোমবার গ্যাস থাকবে না রাজধানীর যে এলাকায়

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৪০

নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে লাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার নাখালপাড়া এলাকায় দুই ঘণ্টার জন্য গ্যাস থাকবে না।

রবিবার (৩ জানুয়ারি) তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ব নাখালপাড়া, রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading