দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩০

দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে কমিশনের ব্যর্থতা ও পদত্যাগের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি সারাদেশে থানাপর্যায়ে মানববন্ধন এবং ১০ জানুয়ারি পৌরসভা ও মহানগরে মানববন্ধন করবে দলটি।

রবিবার (৩ জানুয়ারি) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে শনিবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যের দাম অস্বাভাবিক। চাল, ডাল, তেল, শাকসবজির দাম বেড়েছে। এগুলো এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ কারণে দ্রব্যের অস্বাভাবিকভাবে দাম বাড়ার প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারাদেশে থানাপর্যায়ে মানববন্ধন করবে বিএনপি।’

তিনি বলেন, ‘আমরা এও মনে করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই দাবিটিও কর্মসূচিতে থাকবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading