প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:২৬

আজ সোমবার (৪ জানুয়ারি) আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির হাজারো নেতাকর্মী।

এদিন সকাল থেকেই নেতাকর্মীর স্লোগানে মুখরিত হতে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর। সকালে সংঠনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা মহানগর ইউনিটসহ বিভিন্ন থানা ইউনিটের নেতারা।

ছাত্রলীগের সভাপতি জয় গণমাধ্যমকে বলেন, ‘জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন এই ছাত্রলীগ। সময়ের প্রয়োজনে তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এই দেশের ইতিহাসের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি অর্জনে ছাত্রলীগের অংশীদারিত্ব আছে। আমরা তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়েই ছাত্রলীগ জনপ্রিয় ছাত্রসংগঠন হিসেবে পরিচালিত হয়। জনপ্রিয় সংগঠন হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য অসম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading