ভিন্নরকম এক চোটে ছিটকে গেলেন প্যাটিনসন

ভিন্নরকম এক চোটে ছিটকে গেলেন প্যাটিনসন

উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:০২

জেমস প্যাটিনসনের অসংখ্য চোটের সঙ্গে লড়াই করে এগিয়ে নিচ্ছেন ক্যারিয়ার। তবে এবার যে অভিজ্ঞতা হলো, মাঠের বাইরে উদ্ভট এক চোট পেয়ে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ছিটকে গেলেন ইন্ডিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে।

বক্সিং ডে টেস্টের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ছুটি দেওয়া হয় কয়েকদিনের জন্য। এই মুক্ত জীবনেই বিপত্তি বাধিয়েছেন প্যাটিনসন। নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন পাঁজরে।

অস্ট্রেলিয়ার জন্য খুব বড় ধাক্কা অবশ্য এটি নয়। প্রথম দুই টেস্টে একাদশের বাইরেই ছিলেন প্যাটিনসন। মূল তিন পেসার মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সের মধ্যে কেউ কোনো কারণে খেলতে না পারলেই কেবল সুযোগ মিলত প্যাটিনসনের।

প্যাটিনসন ছিটকে গেলেও আপাতত দলে নতুন কাউকে যুক্ত করছে না অস্ট্রেলিয়া। রিজার্ভ পেসার হিসেবে আগে থেকেই দলে আছেন শন অ্যাবট ও মাইকেল নিসার। চতুর্থ টেস্টের আগে আবার প্যাটিনসনের চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading