বিশ্বব্যাপী করোনা আক্রান্ত সাড়ে ৮ কোটি ছাড়াল
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:১০
বিশ্বব্যাপী চলছে কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ। নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর পরিমাণ।
সোমবার (০৪ জানুয়ারী) সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৫২৮ জনে। এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৪২ হাজার ৫৯০ জনে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫১ হাজার ৪৫৩ জন মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

