বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:১০
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, জেলা, টুঙ্গিপাড়া উপজেলাসহ বিভিন্ন ইউনিট।
সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদ উকিল জুয়েল ও সহ-সম্পাদক ফজলে রাব্বী খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যরে রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর বাংলাদেশ ছাত্রলীগের নব গঠিত গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোল্যা নিউটন ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পিয়ালের নেতৃত্ব শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।
এছাড়া, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতার্মীরা শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যরে রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষ বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ফজলে রাব্বী খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী লগ্নে বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ফিরিয়ে আনা হচ্ছে। অতীতের মত ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদ উকিল জুয়েল জানান, বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রেখেছে। অতীতে যেমন রাজপথে ছিলো ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ অতীতের ন্যায় মানুষের পাশে দাঁড়াবো। দেশের প্রতিটি দুর্যোগে বিশেষ করে করোনাকালীন ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে, ত্রাণ নিয়ে দ্বারে দ্বারে ছুটে গিয়েছে।

