চট্টগ্রামে ৫ মণ জাটকা জব্দ

চট্টগ্রামে ৫ মণ জাটকা জব্দ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৫৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছের আড়তে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর।

সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রায়পুর ইউনিয়নের ফকিরহাট মাছের আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক।

মৎস্য কমকর্তা রাশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট মাছের আড়তে অভিযান চালানো হয়। অভিযানে মোট পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাটকা আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের নির্দেশে স্থানীয় আটটি এতিমখানায় বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading