আবারও লকডাউনে লন্ডনে

আবারও লকডাউনে লন্ডনে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৪৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনে আবারও লকডাউনের ঘোষণা করেছেন। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে এই ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের তরফ থেকে বলা হয়েছে, গত ২১ দিনে করোনার সংক্রমণ অনেকটাই বেড়েছে ইংল্যান্ডে। ফলে সংস্থার উচ্চপদস্থ মেডিক্যাল অ্যাডভাইজারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিস জনসন বলেন, করোনার নতুন স্ট্রেনকে কমাতেই কিছু ব্যবস্থা নিতে হবে। তাই সরকার আরও একবার সবাইকে ঘরবন্দি থাকার নির্দেশ দিচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading