বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়াল

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৫২

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৯০৪ জনে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ৫২ হাজার ৭৯ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৫৯৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৫১ হাজার ৪৫৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৩ লাখ ৪০ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৪৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭৭ লাখ ৫৩ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৫৬১ জনের। মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ২৭ হাজার ৭৫৭ জন)। তারপর ইতালিতে ৭৫ হাজার ৬৮০ জন, যুক্তরাজ্যে ৭৫ হাজার ৫৪৭ জন ও ফ্রান্সে ৬৫ হাজার ৫৪৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading