মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে রাজনীতির মাঠে টিকে আছে জাতীয় পার্টি: কাদের

মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে রাজনীতির মাঠে টিকে আছে জাতীয় পার্টি: কাদের

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:৩০

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। রাজনীতির মাঠে জাতীয় পার্টি হচ্ছে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।’

মঙ্গলবার (০৫ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনাভাইরাস প্রতিরোধের টিকা পাওয়া না গেলে টিকা উৎপাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে সরকারের প্রতি আহ্বান জানা তিনি।

তিনি বলেন, ‘মহামারি করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছে।’

সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেয়ার ঐতিহ্য রয়েছে একমাত্র জাতীয় পার্টির। তাই দেশের মানুষ আবারেও জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিতে আগ্রহ ভরে অপেক্ষা করে আছে।’

জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading