তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: পররাষ্ট্রমন্ত্রী

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ভার্চুয়াল বিজনেস কনক্লেভ, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব‌্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দারিদ্র‌্যের হার কমানো, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের মূল্য লক্ষ্য।’

তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে প্রাধান্য দেওয়া হবে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি বিনিময়, নতুন শ্রমবাজার খোঁজার বিষয়কে।

৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ভার্চুয়াল বিজনেস কনক্লেভে অংশ নিয়েছে বাংলাদেশসহ ১০ দেশ। এ অয়োজন করোনা মহামারির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading