করোনাভাইরাসে আক্রান্ত হুয়ান কুয়াদরাদো
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৪৮
ইউভেন্তুসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ফরোয়ার্ড হুয়ান কুয়াদরাদো। সেরি আয় এসি মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরেকটি ধাক্কা খেল দলটি।
সান্দ্রোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুনরায় দলের সবার পরীক্ষা করায় ক্লাবটি। ইতালিয়ান চ্যাম্পিয়নরা ৫ জানুয়ারি এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী কুয়াদরাদোর শরীরে উপসর্গ দেখা যায়নি এবং আইসোলেশনে আছেন তিনি।
সান সিরোয় ৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মিলানের মুখোমুখি হবে আন্দ্রেয়া পিরলোর দল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে সান্দ্রো ও কুয়াদরাদোকে পাবে না তারা।
১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিলান। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে শিরোপাধারী ইউভেন্তুস।

