বরিশালে বিয়েবাড়িতে সংঘর্ষ, নিহত ১

বরিশালে বিয়েবাড়িতে সংঘর্ষ, নিহত ১

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৩৫

বরিশালে বৌভাতে কনেপক্ষের পাতে মাংস দেওয়ার অভিযোগে সংঘর্ষে মারা গেছেন বরের চাচা।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকালে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আজহার মীর (৬৫) রফিয়াদি গ্রামের বর সজিব মীরের চাচা।

চাদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ জানান, কয়েক দিন আগে রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজিব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুপুরে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠানে যোগ দিতে কনের প্রায় অর্ধশত আত্মীয়-স্বজন রফিয়াদি গ্রামে বরের বাড়িতে আসেন।

“খাওয়ার সময় মাংসের পরিমাণ কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আজহার মীর মারা যান।“

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লাশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading