ইন্ডিয়ার সেরাম ইন্সটিটিউটের বিরুদ্ধে মামলা

ইন্ডিয়ার সেরাম ইন্সটিটিউটের বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:০৫

মহারাষ্ট্রের নান্দেদভিত্তিক কিউটিস বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান সোমবার সেরাম ইন্সটিটিউটের বিরুদ্ধে ‘কোভিশিল্ড’ ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে।

কোম্পানিটির দাবি, ২০২০ সাল থেকে তাদের উৎপাদিত অ্যান্টিসেপটিক, স্যানিটাইজার, জীবাণুনাশক, স্প্রে এবং ফল ও সবজি পরিষ্কার করার তরল পদার্থের জন্য কোভিশিল্ড ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। যা এখন অক্সফোর্ডের ভ্যাকসিন ইন্ডিয়ায় উৎপাদনকারী সেরাম কোভিশিল্ড নামে নিবন্ধন নিয়েছে।

মঙ্গলবার পুনের একটি আদালত সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। সেরামকে কোভিশিল্ড ট্রেডমার্ক ব্যবহার না করতে কিউটিসের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নোটিশ জারি করে।

মামলার বিবরণ অনুসারে, ২০২০ সালের ২৯ এপ্রিল কোভিশিল্ড ট্রেডমার্কের নিবন্ধনের জন্য কিউটিস বায়োটেক আবেদন করেছে। যে আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি। ৩০ মে ২০২০ থেকে এই ট্রেডমার্ক তাদের পণ্যে ব্যবহার করা হচ্ছে। এতে সেরাম ইন্সটিটিউটের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনে কোভিশিল্ড নাম ব্যবহার না করতে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে।

আদালত সেরামের বিরুদ্ধে যে নোটিশ জারি করেছে তাতে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারির শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে, সেরাম ইন্সটিটিউট তাদের ট্রেডমার্ক আবেদনে আরও বেশ কয়েকটি নাম উল্লেখ করেছে, তারা এসব নাম নিজেদের ভ্যাকসিনে ব্যবহার করতে পারে।

সেরামের ভ্যাকসিন উৎপাদনে কোনও নিষেধাজ্ঞা চায় না কিউটিস বায়োটেক। তারা শুধু চায় যেন ভ্যাকসিন নাম কোভিশিল্ড না হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading