স্ব-ইচ্ছায় বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বেন সৌরভ

স্ব-ইচ্ছায় বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বেন সৌরভ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৪৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে তার ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার হাসপাতাল থেকে মুক্তি দেয়া হতে পারে।

বুধবার (০৬ জানুয়ারী) কলকাতার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলার পর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ‘দাদা’ হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। চিকিৎসকরা তার অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তার সেবায় নিয়োজিত চিকিৎসক দলের একজন গণমাধ্যমকে জানান, সৌরভ গাঙ্গুলি এখন সুস্থ এবং ভালো আছেন। তাকে আজ সকালে মুক্তি দেয়ার কথা ছিল। তবে তিনি আরও এক দিন থেকে বৃহস্পতিবার হাসপাতাল ছাড়ার কথা জানিয়েছেন।’

প্রসঙ্গত, গত শনিবার জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading