২০২০ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সিলেট বিভাগে

২০২০ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সিলেট বিভাগে

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১৫

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৪৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের করা ‘২০২০ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে’ এসব তথ্য উঠে এসেছে।

নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।

নিসচা প্রকাশিত প্রতিবেদনে অনুসারে, ২০২০ সালে সিলেট বিভাগে মোট ১৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫০ জন ও আহত হয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৭টি সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ২১টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৬টি সড়ক দুর্ঘটনায় ১১৪ জন নিহত ও ২১৫ জন আহত হয়েছেন।

নিসচা’র প্রতিবেদনে ২০১৯ সাল থেকে ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে বলে উল্লেখ করে বলা হয় ২০১৯ সালে সিলেট বিভাগে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত ও ৪১৩ জন আহত হয়েছিলেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচা’র শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশের দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading