ওমানের সুলতানকে ঢাকা সফরের আমন্ত্রণ

ওমানের সুলতানকে ঢাকা সফরের আমন্ত্রণ

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৫০

ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ আমন্ত্রণ জানান।

করোনার সময়ে বাংলাদেশের প্রায় সাত লাখ প্রবাসীকে দেখভাল করা, একজনেরও চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে আসতে বাধ্য না হওয়া, সম্প্রতি বিমান যাতায়াত চালু করে আটকে পড়া প্রায় ৪০ হাজার শ্রমিককে ফেরত নেওয়ায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ওমানের প্রচেষ্টায় কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে বলে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশে সফলতার সঙ্গে করোনা মোকবিলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তথ্য আদান-প্রদানসহ দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে বলে উল্লেখ করেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমান্বয়ে আরও দৃঢ় হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading