২০ বছরের মধ্যে প্রথম জর্জিয়ায় ডেমোক্রেটদের জয়

২০ বছরের মধ্যে প্রথম জর্জিয়ায় ডেমোক্রেটদের জয়

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:০৮

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটে রান-অফ নির্বাচনে, দুই আসনের একটিতে ডেমোক্রেট প্রার্থী রাফায়েল ওয়ারনক জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে, ওই অঙ্গরাজ্যে ২০ বছরের মধ্যে প্রথম কোনো ডেমোক্রেট প্রার্থী বিজয়ী হলেন। খবর রয়টার্স।

এর আগে, ৩ নভেম্বরের নির্বাচনে জর্জিয়ার এ আসন দুটিতে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় এ রান-অফ নির্বাচন আয়োজন করা হলো।

মঙ্গলবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কের খবর ও এডিসন রিসার্চের করা ভোটের হিসাবে রিপাবলিকান প্রার্থী কেলি লেফলারকে পরাজিত করেছেন রাফায়েল ওয়ারনক।

পাশাপাশি, জর্জিয়ার অপর আসনে ডেমোক্রেট প্রার্থী জন অসফ এগিয়ে থাকলেও রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে স্থানীয় সূত্রগুলো বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading