ট্রাম্পকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন বাইডেন

ট্রাম্পকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন বাইডেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৩০

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে সদ্য নির্বাচিত জো বাইডেন ক্যাপিটল বিল্ডিংয়ে বুধবার (৬ জানুয়ারি) ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা করেন। একে ‘হিংসাত্মক আক্রমণ’ হিসাবে চিহ্নিত করেছেন তিনি।

এই ডেমোক্র্যাট বলেন, ‘‘এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত।’’ এর পরই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি।

বাইডেন বলেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত করতে আবেদন করা উচিত।’’

নির্বাচনে হারার পর থেকেই কারচুপির অভিযোগ এনে বার বার সরব হয়েছেন ট্রাম্প। বুধবার (৬ জানুয়ারি) এক জনসভায় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, “আমরা পিছু হটব না।” তার পরই শুরু হয় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading