আকাশে রহস্যময় নীল রং ‘ইউএফও’

আকাশে রহস্যময় নীল রং ‘ইউএফও’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৩১

আমেরিকায় হাওয়াই দ্বীপে ‘ইউএফও’ ঘিরে রহস্য সৃষ্টি। ওহুর দ্বীপপুঞ্জের বাসিন্দারা গত সপ্তাহে সমুদ্রের ওপরের আকাশে কয়েকটি রহস্যজনক নীল বস্তু দেখতে পান বলে দাবি উঠেছে। সন্ধ্যার আকাশে এই দৃশ্য দেখে যারপরনাই বিস্মিত হয়ে পড়েছিল সকলে।

হাওয়াই নিউজ নাউয়ের খবরে বলা হয়েছে, ওই অজ্ঞাতবস্তুটিকে দেখার পরে অনেকেই আমেরিকার জরুরি ফোন নম্বরে ফোন করে বস্তুটির ব্যাপারে জানতে চান।

অনলাইনে সামনে আসা ফটোগুলিতে দেখা যাচ্ছে, জ্বলজ্বল করছে নীল বস্তুটি। একই সঙ্গে সেটি আকাশের বুকে চলমান ও ঘোরাফেরাও করছে। কেউ কেউ আবার এটিকে এলিয়েন বা ইউএফও বলেছে। একজন টুইটার ব্যবহারকারী, আবার জানিয়েছে, এটি আসলে একটি এলইডি ঘুড়িও হতে পারে।

মরিয়া নামের এক মহিলা হাওয়াই নিউজকে জানিয়েছেন, এই ‘ইউএফও’ প্রিন্সেস কাহানু এস্টেটের পাশ দিয়ে যাচ্ছিল।
তিনি জানান, এই জিনিসটা দেখে তিনি ও তার পরিবার এতই আকর্ষিত হয়েছিল যে, তারা গাড়ি করে সেটিকে অনুসরণ করতে শুরু করেন। একসময় সেটি সমুদ্রের দিকে নেমে যায়।

শুধু মরিয়া না, আরও অনেকে আকাশে এই নীল বস্তু দেখেছে। তাদেরও দাবি সেটি ধীরে ধীরে সমুদ্রে মিশে গেছে বলে মনে হয়েছে।

এফএএর আধিকারিকরা নিশ্চিত করেছেন যে ওই সময় কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ইউএফও- জল্পনার ঘটনা আমেরিকায় এই নতুন না। এর আগেও বারেবারে এমন ঘটনা সামনে এসেছে। যদিও কোনওবারেই একেবারে নিশ্চিত রূপে কিছু সনাক্তকরণ সম্ভব হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading