ওয়াশিংটনে ১৫ দিন জরুরি অবস্থা ঘোষণা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:২৩
আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে ট্রাম্প সমর্থকরা রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে।
বিবিসি রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন।
তিনি বলেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছে।
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কার্ফু, জরুরি পণ্য সরবরাহের বিশেষ পরিষেবা সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে শহর কর্তৃপক্ষ। আগামী ২১শে জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।
এদিকে উত্তেজনা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র জারি হয়েছে সোশ্যাল মিডিয়া নজরদারি।
বিবিসি জানাচ্ছে, ফেসবুক, টুইটার ও ইউটিউবে সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।
তবে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প নিজ অবস্থানে অনড়।

