ট্রাম্প ক্যাপিটলে সহিংসতা উস্কে দিয়েছেন: বারাক ওবামা

ট্রাম্প ক্যাপিটলে সহিংসতা উস্কে দিয়েছেন: বারাক ওবামা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৩১

আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্পের সমর্থক গোষ্ঠী। এ ঘটনা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেমোক্র্যাট ওবামা বলেন, “ক্যাপিটলে আজকের সহিংসতার ঘটনা আমাদের জাতির জন্য বড় ধরনের অসম্মান ও লজ্জার মূহুর্ত হিসেবে ইতিহাস ঠিক মনে রাখবে, যা উস্কে দিয়েছেন একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি একটি বৈধ নির্বাচনের ফল নিয়ে ভিত্তিহীনভাবে মিথ্যা বলে চলছেন।”

বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে, এ সময় অন্তত চার জন নিহত হন।

২০০ বছরের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীকের ওপর চালানো সবচেয়ে মারাত্মক হামলা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএস ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটির তথ্য মতে, ১৮১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনী পুড়িয়ে দেওয়ার পর থেকে গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া এ ভবনটিতে এটিই ছিল সবচেয়ে ক্ষতিকারক হামলা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading