শাকিব খানকে পাওয়া যাবে আমাজন প্রাইমে
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬: ৩৪
তবে খুব শিগগির বাংলাদেশি আমাজন প্রাইম গ্রাহকেরা শাকিবের ছবি তিনটি দেখতে পাবেন। বাংলাদেশ থেকে আপাতত ট্রেলার দেখেই সন্তুষ্ট থাকতে হবে।
ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অশোক ধানুকা জানান, বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে দেখা যাচ্ছে শাকিব খানের তিনটি সিনেমা ‘শিকারী’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’। ছবি তিনটি কয়েক বছর আগে বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তিনটি ছবিতেই শাকিব খানের অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। ছবিগুলোকে শাকিব খানের অভিনয়জীবনের অন্যতম মাইলফলক মনে করেন সিনেমাপ্রেমীরা। এসব সিনেমার মাধ্যমে নতুন শাকিব খানকে দেখতে পান দর্শকেরা। পাশাপাশি ইন্ডিয়াতেও নিজের পরিচিতি তৈরি করেন শাকিব।
এর আগে বাংলাদেশের কোনো সিনেমা আমাজন প্রাইমে জায়গা করতে পারেনি। শাকিব খান অভিনীত তিনটি সিনেমার মধ্যে একটি যৌথ প্রযোজনার এবং বাকি দুটি কলকাতার নিজস্ব প্রযোজনার। শাকিব অভিনীত এই সিনেমাগুলো মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ভিড় লক্ষ করা যায়।
বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের।

