বাইডেনের জয় মেনে নিলেন ট্রাম্প

বাইডেনের জয় মেনে নিলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬: ৪৫

আমেরিকায় প্রেসিডেন্ট ভোটের আনুষ্ঠানিকতা পর্ব শেষ হয়েছে সহিংসতার মধয দিয়ে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি) আমেরিকার কংগ্রেসের দুই কক্ষের (সেনেট এবং হাউস অফ রিপ্রেজেনটেটিভস) যৌথ অধিবেশনে নির্বাচনী জয়ের স্বীকৃতি পেয়েছেন ‘প্রেসিডেন্ট ইলেক্ট’ জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের জয়কেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আমেরিকার আইনসভা।

ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের বলেছেন, ‘‘ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারি নিয়ম মেনেই তা শেষ হবে।’’

দীর্ঘদিনের প্রথা মেনে আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন।

বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটল বিল্ডিংয়ে উন্মত্ত ট্রাম্প সমর্থকদের হামলা এবং ৪ জনের প্রাণহানির ঘটনার জেরে পুরো বিষয়টি নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এক সময় নিরাপত্তার স্বার্থে গোপন সুড়ঙ্গ দিয়ে সেনেটর এবং হাউস সদস্যদের সরিয়ে নিয়ে যেতে হয় পুলিশকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ফের শুরু হয় অধিবেশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading