পদত্যাগ করলেন হোয়াইট হাউসের ৪ কর্মকর্তা

পদত্যাগ করলেন হোয়াইট হাউসের ৪ কর্মকর্তা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬: ২৭

আমেরিকার ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালানোর পর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঞ্জার, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দুই শীর্ষ সহযোগী স্টেফানি গ্রিশাম ও রিকি নিসেটাসহ হোয়াইট হাউসের চার শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস পদত্যাগকারী দলের অপর সদস্য বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

পটিংঞ্জার ছিলেন ট্রাম্প প্রশাসনের চীন নীতির অন্যতম স্তম্ভ। ব্লুমবার্গ নিউজ তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন এবং ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডলের মতো হোয়াইট হাউসের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও পদ ছেড়ে দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে তাদের ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলাকালে ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবনে হানা দিয়ে ব্যাপক ভাংচুর চালায়। তাদের সরাতে পুলিশ সক্রিয় হয়ে উঠলে বাধে সংঘর্ষ। এ দাঙ্গা হাঙ্গামায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading