সস্ত্রীক করোনায় আক্রান্ত সিসিসি প্রশাসক সুজন

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিসিসি প্রশাসক সুজন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৩৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

খোরশেদ আলম সুজনের ছেলে মহিউল আলম বলেন, “চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বুধবার (৬ জানুয়ারি) নমুনা পরীক্ষা করানো হয়। রাতে ফলাফলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।”

“বাবার কয়েকদিন আগে জ্বর ও হালকা কাশি থাকায় নমুনা পরীক্ষা করানো হয়। বর্তমানে কোনো উপসর্গ নেই।”

প্রসঙ্গত, খোরশেদ আলম সুজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিও। গত বছরের ৬ অগাস্ট তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তার স্ত্রী তাহমিনা বেগম দক্ষিণ কাট্টলীর ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading