ইন্ডিয়া-বাংলাদেশের পরীক্ষিত পুরাতন বন্ধু: খাদ্যমন্ত্রী

ইন্ডিয়া-বাংলাদেশের পরীক্ষিত পুরাতন বন্ধু: খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৩৫

ইন্ডিয়া বাংলাদেশের পরীক্ষিত পুরাতন বন্ধু বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।’

বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা করেন তারা।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।

বৈঠকে চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ইন্ডিয়ান হাইকমিশনার।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই এ কোভিড মহামারির সময়ও দুই দেশ একসাথে কাজ করছে।’

সাক্ষাতকালে বাংলাদেশ সরকারের জি-টু-জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় সে জন্য ভারতের ভেতর অগ্রাধিকার ভিত্তিতে বন্দরের সব সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন ভারতীয় হাইকমিশনার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading