কন্যা আইরাকে নিয়ে মিথিলা-সৃজিতের ‘গ্যাংটকে হট্টগোল’

কন্যা আইরাকে নিয়ে মিথিলা-সৃজিতের ‘গ্যাংটকে হট্টগোল’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:০০

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা সৃজিতের একটি সেলফিতে দেখা যায়, মুখে সাদা-পাকা দাড়ি, মাথায় ক্যাপ। তার পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও কন্যা আইরা। তাদের সঙ্গে আরো চারজন। আর ক্যাপশনে সৃজিত লিখেছেন—‘গ্যাংটকে হট্টগোল’।

এ ক্যাপশন দেখার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, স্ত্রী মিথিলাকে নিয়ে কি চলচ্চিত্র নির্মাণ করছেন সৃজিত। এমন ভাবনাটা অমূলক নয়, কারণ ‘গ্যাংটকে হট্টগোল’ নামে সত্যজিৎ রায়ের একটি থ্রিলার উপন্যাস রয়েছে। কিন্তু ছবিটি ভারতের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তোলা।

খোঁজ নিয়ে জানা যায়, ‘গ্যাংটকে হট্টগোল’ নামে কোনো চলচ্চিত্র নির্মাণ করছেন না সৃজিত। বরং ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকে স্ত্রী-কন্যাকে নিয়ে অবকাশ যাপনের জন্য গিয়েছেন তারা। এরপর পাহাড়ি এলাকায় তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন সৃজিত।

এসব ছবির কোথাও বাবার কোলে আইরা, কোথাও আবার দু’জনে হাই ফাইভ দেওয়ায় মগ্ন, কোথাও পাহাড় ও নদীকে পেছনে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা দম্পতি।

একটি পোস্টে সৃজিত লিখেছেন, ‘ওয়েসিস ক্যাফে, রং পো, উইথ মাই লিট্ল উইমেন।’ মিথিলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফাইনালি অ্যা মাচ নিডেড ব্রেক’। হ্যাশট্যাগে এ অভিনেত্রী লিখেছেন, ‘ফ্যামিলি ভ্যাকেশন’।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading