‘জীবন ফিরে পেলাম’ বলে স্ব-ইচ্ছাই হাসপাতাল ছাড়লেন সৌরভ

‘জীবন ফিরে পেলাম’ বলে স্ব-ইচ্ছাই হাসপাতাল ছাড়লেন সৌরভ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:১০

ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বুকে ব্যথা নিয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ইন্ডিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। নিজে হাসপাতালে থাকতে চাওয়ার কারণে একদিন পিছিয়ে ভারতের সাবেক এই অধিনায়ককে ছাড়পত্র দেয়া হলো।

বাড়ি ফেরার পথে সাংবাদিকদের বললেন, ‘আমি ভালো আছি। জীবন ফিরে পেলাম। সবাইকে ধন্যবাদ।’

সৌরভ ছাড়পত্র পাচ্ছেন জেনে ভক্তরা হাসপাতালের সামনে ভিড় জমায়। এছাড়া তার নিজ বাড়ির সামনেও তৈরি হয় জনসমাগম। তাদেরকে ধন্যবাদ জানান পশ্চিবমঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি। এছাড়া হাসপাতাল ছাড়ার সময় সৌরভ ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্সদের।

কলকাতার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসের এক চিকিৎসক বলেন, ‘সৌরভ সুস্থ আছেন। সৌরভের পরিবারের সদস্যদের তার প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।’

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলার পর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘দাদা’ হিসেবে পরিচিত ইন্ডিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

প্রসঙ্গত, গত শনিবার জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান।

এদিকে, মঙ্গলবার ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু থেকে কলকাতার ওই হাসপাতালে আসেন দেশটির শীর্ষ কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। সৌরভের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের সাথে সাক্ষাৎ ও হাসপাতালে তাকে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানান, সৌরভ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। ২০ বছর বয়সে হৃদযন্ত্রের অবস্থা যেমন থাকে তিনি ততটাই ভালো আছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading