৮৫ কোটি টাকার সাপের বিষসহ রাজধানীতে আটক ৫
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:২৬
রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানা যায়নি। র্যাব কর্মকর্তা ইমরান খান জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

