ভ্যাকসিন আসা নিয়ে শঙ্কা নেই: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৫৪
দেশে করোনার ভ্যাকসিন আসা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৮ জানুয়ারি) বেলা সোয়া ১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ইন্ডিয়া থেকে ভ্যাকসিন আসবে। যারা করোনার শুরুতে বিভিন্ন শঙ্কা, আশঙ্কার কথা ছড়িয়েছিল, বলেছিল রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, তারাই এখন করোনার ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান রাষ্ট্রদূত যথাসময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

