নিজেকে কি ক্ষমা করতে পারেন প্রেসিডেন্ট? আইনজীবীদের কাছে ‘জানতে চাইছেন’ ট্রাম্প

নিজেকে কি ক্ষমা করতে পারেন প্রেসিডেন্ট? আইনজীবীদের কাছে ‘জানতে চাইছেন’ ট্রাম্প

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৪০

ক্ষমতার শেষ বেলায় এসে বিভিন্ন মেয়াদে সাজায় থাকা নিজের অনেক ঘনিষ্ঠ সহযোগীদের ক্ষমা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেকেও ক্ষমা করার ক্ষমতা রাখেন কি না, এখন পরামর্শক আর আইনজীবীদের কাছে তিনি তা ‘জানতে চাইছেন’।

একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, হোয়াইট হাউজের কাউন্সেল প্যাট সিপোলোনেকেও একই প্রশ্ন করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। আইনজীবীদের সাথে এ বিষয়ে তার কিছু আলোচনা হয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে। তবে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে বুধবার ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলা বা জর্জিয়ার সেক্রেটারি অব স্টেটকে ভোটের ফল উল্টো দেওয়ার পথ খোঁজার জন্য চাপ দেওয়র কথা ফাঁস হওয়ার পর দায়মুক্তির আলোচনা জোর পেয়েছে কি না, সেটা স্পষ্ট নয়।

সিএনএন লিখেছে, নিজেকে ক্ষমা করলে আইনি ও রাজনৈতিক ক্ষেত্রে তার কী প্রভাব পড়তে পারে, এখন তা জানতে চাইছেন বিদায়ী প্রেসিডেন্ট। এ ধরনের আলোচনা সম্পর্কে অবগত- এমন দুজনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর আগে খবর দিয়েছিল, নিজেকে ক্ষমা করার ওই আইডিয়া নিয়ে নির্বাচনের সময় থেকেই চিন্তাভাবনা করে আসছেন ট্রাম্প।

এ বিষয়ে আইনে কী বলা আছে, প্রেসিডেন্টের নিজেকে ক্ষমা করার ক্ষমতা সেখানে দেওয়া হয়েছে কি না- সেসব প্রশ্নের উত্তর টাম্প জানতে চাইছেন।

হোয়াইটি হাউজের একজন কর্মকর্তা বলেছেন, কাউন্সেল অফিসে এ নিয়ে কোনো কাজ এখন হচ্ছে না। তবে এমন হতে পারে যে ডিপার্টমেন্ট অব জাস্টিস বিষয়গুলো খতিয়ে দেখার কাজটি করছে।

প্রসঙ্গত, বিচার বিভাগের একটি লিগ্যাল মেমোতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করতে পারেন না। তবে তিনি পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দিতে পারেন এবং তার কাছে ক্ষমার আবেদন করতে পারেন। তবে সেই লিগ্যাল মেমোও চূড়ান্ত কিছু নয় বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading