ধর্মীয় গুরু বনভান্তের ১০২তম জন্মোৎসবে পুণ্যার্থীদের ঢল

ধর্মীয় গুরু বনভান্তের ১০২তম জন্মোৎসবে পুণ্যার্থীদের ঢল

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:২০

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও সর্বজনপূজ্য মহাসাধক বৌদ্ধ আর্য্যপুরুষ ভদন্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০২তম জন্মোৎসব উৎসব পালন করা হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারী) সকালে রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান বৌদ্ধ তীর্থস্থান রাজবন বিহার, রত্নাংকুর বনবিহার, যুমচুগ বনাশ্রম বনভাবনা কেন্দ্র, ধনপাতা সাধনা বনবিহার, গর্জনতলী পাড়া শাক্যমণি বৌদ্ধ বিহারসহ বিভিন্ন শাখা বনবিহারে পৃথক পৃথকভাবে এ মহাসাধকের জন্মোৎসব পালিত হয়।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার থেকে দূর-দূরান্ত হতে রাজবন বিহারে অগণিত পুণ্যার্থীর ঢল নামে। ভক্তকুলের শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ছেয়ে যায় সর্বজনপূজ্য বনভান্তের নিস্প্রাণ পেটিকাবদ্ধ দেহ ধাতু। রাত ১২টা ১মিনিটে বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে পুষ্পার্ঘ্য এবং ভোর ৬টায় রাজবন বিহার দেশনালয়ে বনভান্তের ১০২তম জন্মোৎসবের কেক কাটেন শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য ও রাজবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

এ সময় বনভান্তের অন্য শিষ্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কেক কাটা অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থী যোগ দেন। এ উপলক্ষে গোটা রাজবন বিহার এলাকা নানা রঙে তোরণ ও বেলুনে দিয়ে সাজানো হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading