পাকিস্তানে মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভির ১৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভির ১৫ বছরের কারাদণ্ড

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৩০

পাকিস্তানের লাহোরে অ্যান্টি-টেরোরিজম আদালতে ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) এই রায় দেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে।

জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী লাখভিকে ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। ২০১৫ এর ১০ এপ্রিল থেকে তিনি জামিনে মুক্ত ছিলেন। গত দুই জানুয়ারি পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে আবার গ্রেফতার করে।

আদালতের এক কর্মকর্তা প্রেস পিটিআইকে বলেন, ‘অ্যান্টি-টেরোরিজম আইন ১৯৯৭ এর আওতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে লাখভির বিরুদ্ধে ১৫ বছর আগে একটি মামলা দায়ের করেছিল সিটিডি। লাহোরের অ্যান্টি-টেরোরিজম আদালত তাকে সেই অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading