ফেইসবুকের ছাড়া চলবে না হোয়াটসঅ্যাপ!
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২২:০০
হোয়াটস্যাপ ব্যবহার করতে চাইলে এখন থেকে ব্যবহারকারীদেরকে তাদের তথ্য ফেইসবুকের সঙ্গে শেয়ারে রাজি হতে হবে। নতুন এক আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদেরকে এই সম্মতি দিতে বাধ্য করছে ফেইসবুক অধীনস্থ এই চ্যাটিং সেবা।
বিবিসি’র প্রতিবেদন বলছে, এনক্রিপটেড মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পপ-আপ বার্তা দিয়ে সতর্ক করে ব্যবহারকারীদের বলা হচ্ছে, “হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে এই আপডেটগুলো মেনে নিতেই হবে।”
অন্যদিকে হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান ফেইসবুক বলছে, ইউরোপ আর যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এই পরিবর্তন দেখতে পাবে না। তবে, তাদেরকেও এই নতুন শর্ত মেনে নিতে হবে।
হোয়াটসঅ্যাপের এই শর্ত খোলাখুলিভাবে প্রকাশ করার পদক্ষেপকে ইইউ গোপনতা নীতিনির্ধারকদের জয় হিসেব স্বাগত জানিয়েছেন অনেকে।
ওই দুই অঞ্চলেই নতুন এই পরিবর্তন মেনে নেওয়ার শেষ সময়সীমা হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এরপর থেকে “আপনাকে (ব্যবহারকারী) হোয়াটসঅ্যপ ব্যবহারে এই আপডেটগুলো মেনে নিতে হবে”, পপ-আপ বার্তায় এমনভাবেই সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

